ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
সোমবার, ১৩ মার্চ ২০২৩



ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

জেলার উপজেলা সদরের মেঘনা নদী থেকে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।
রোববার রাত ৮ টার দিকে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে এসব মাছ আটক করা হয়। এসময় অভায়শ্রমে আইন অমান্য করার দায়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান, জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে মেঘনার অভায়শ্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার ৫০০ কেজি ইলিশ, পোয়া ও রামচোষ জাতের মাছসহ ৪ জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে আটক ৪ জনকে বোটসহ ছেড়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত মাছ মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
জাটকা (ছোট ইলিশ) রক্ষায় জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে এক মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনা-বেঁচা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৯   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ