বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী
সোমবার, ১৩ মার্চ ২০২৩



বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারিত করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
আজ রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এ বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমদ চৌধুরী এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ফার্স্ট অ্যাসিসটেন্ট সেক্রেটারি গ্যারি কাওয়ান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উভয় পক্ষই ইন্দো-প্যাসিফিক কৌশল, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, মানবাধিকার, সাইবার নিরাপত্তা, জ্বালানী সহযোগিতা এবং জনগণের সাথে জনগণের যোগাযোগের বিষয়ে মতবিনিময় করেছে।
পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩য় এফওসি ২০২১ সালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র, বাণিজ্য, স্বরাষ্ট্র, শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৪   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে কথা হলো মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ