সোনারগাঁয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ৩
সোমবার, ১৩ মার্চ ২০২৩



সোনারগাঁয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে বেড়াতে এসে সরকারি তিতুমীর কলেজের ১০ শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেf- আসাদ, রুবেল ও রাব্বি। সোমবার (১৩ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. ইসহাক মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নামসহ দেড়শ জনকে আসামি করা হয়।

জানা যায়, সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে নিজস্ব ব্যবস্থাপনায় বেড়াতে আসেন রাজধানীর তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী।

শনিবার সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকায় ফেরার পথে ওই কলেজের মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১০-১৫ জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এ সময় শিক্ষার্থীদের বাস ভাংচুরসহ পিটিয়ে আহত করে তারা।

দুর্বৃত্তদের হামলায় মাসুদ রানা, সুপ্তি, হৃদয়, ইমরান, খুশি আক্তার, মিঠুন মিয়া, রাত্রী, নুসরাত জাহান, আদিল, আব্দুল খালেক, রাফি, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, রিফাত ও বায়েজিদসহ ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তিন আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৮   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ