মানবাধিকার সংস্থাগুলোর বার্ষিক সভায় ড. কামাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার সংস্থাগুলোর বার্ষিক সভায় ড. কামাল
বুধবার, ১৫ মার্চ ২০২৩



মানবাধিকার সংস্থাগুলোর বার্ষিক সভায় ড. কামাল

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী মে মাসে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ও কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বুধবার(১৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে জাতীয় মানবাধিকার সংস্থাসমূহের আন্তর্জাতিক ফোরাম গ্লোবাল এলায়েন্স অন ন্যাশনাল হিউমেন রাইটস ইন্সটিটিউশনসের (জিএএনএইচআরআই) বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।

এসময় জিএএনএইচআরআই চেয়ারপারসন এবং কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন মারিয়ম আল আতিয়াহর সঙ্গে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সার্বক্ষণিক সদস্য।

আলোচনাকালে জিএএনএইচআরআই চেয়ারপারসন আগামী মে মাসে বাংলাদেশ সফরের কথা জানান। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ও কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ জানান, প্রতি বছর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মানবাধিকার সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এবছরের বার্ষিক সভায় জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৭৫ তম বর্ষপূর্তি এবং প্যারিস নীতিমালার ৩০ বছর পূর্তিতে মানবাধিকার সংরক্ষণে জাতীয় মানবাধিকার সংস্থাসমূহকে আরও কার্যকরের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৪   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ