ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ১৮ নভেম্বর ২০২৬ বুধবার। ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৩২৬ – পোপ প্রথম সিলভেস্টার কর্তৃক পুরাতন সেন্ট পিটার্স ব্যাসিলিকা পবিত্র ঘোষিত হয়।
৪০১ – রাজা প্রথম অ্যালারিক-এর নেতৃত্বে ভিসিগথরা আল্পস পর্বতমালা অতিক্রম করে উত্তর ইতালি আক্রমণ করে।
১০৯৫ – পোপ দ্বিতীয় আরবান কর্তৃক আহূত ক্লেরমঁ পরিষদ শুরু হয়, যা প্রথম ক্রুসেডের সূচনা করে।
১১০৫ – ম্যাগিনুলফো দ্বিতীয় পাস্কালের বিরোধিতায় প্রতিপোপ চতুর্থ সিলভেস্টার হিসেবে নির্বাচিত হন।
১২১০ – পোপ তৃতীয় ইনোসেন্ট পবিত্র রোমান সম্রাট চতুর্থ অটো-কে সিসিলি রাজ্য আক্রমণের জন্য বহিষ্কার করেন।
১৩০২ – পোপ অষ্টম বোনিফেস পোপের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব দাবি করে পোপীয় বুল উনাম সাংকটাম জারি করেন।
১৪২১ – নেদারল্যান্ডসের গ্রোটে হলান্ডসে ওয়ার্ডে বাঁধ ভেঙে সেন্ট এলিজাবেথের বন্যা হয়, প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়।
১৪৭৭ – উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস বর্তমান পুয়ের্তো রিকো দ্বীপটি প্রথম দেখতে পান।
১৬০১ – উসমানীয় প্রাদেশিক গভর্নর তিরিয়াকি হাসান পাশা নজকানিজসা অবরোধকারী হাবসবুর্গ বাহিনীকে পরাজিত করেন।
১৬২৬ – রোমের নতুন সেন্ট পিটার্স ব্যাসিলিকা পবিত্র ঘোষিত হয়।
১৭২৭ – মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। ভারতের জয়পুর শহরের নকশা করেন বাংলার স্থাপত্যশিল্পী বিদ্যাধর ভট্টাচার্য।
১৭৩০ – ভবিষ্যৎ প্রুশিয়ার রাজা মহান ফ্রেডরিক তার পিতার কাছ থেকে ক্ষমা পেয়ে মুক্তি লাভ করেন।
১৭৬০ – ভ্যালেটার কাস্টেলানিয়ায় পুনর্নির্মিত ঋণগ্রহীতাদের কারাগারে প্রথম বন্দিদের রাখা হয়।
১৮০৩ – হাইতিয়ান বিপ্লবের শেষ বড় যুদ্ধ ভেরতিয়েরের যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে পশ্চিম গোলার্ধে প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে হাইতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮০৯ – নেপোলিয়নীয় যুদ্ধে বঙ্গোপসাগরে ফরাসি ফ্রিগেট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়াম্যান-কে পরাজিত করে।
১৮১২ – ক্রাসনয়ের যুদ্ধ ফরাসি পরাজয়ে শেষ হয়।
১৮২০ – মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েল পালমার এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন।
১৮৩৯ – বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।
১৮৫৭ – বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৮৬৩ – ডেনমার্কের রাজা নবম ক্রিশ্চিয়ান নভেম্বর সংবিধানে স্বাক্ষর করেন যা শ্লেসভিগ-কে ডেনমার্কের অংশ ঘোষণা করে, যা ১৮৬৪ সালের জার্মান-ডেনিশ যুদ্ধের কারণ হয়।
১৮৬৭ – ভার্জিন দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হানে এবং ক্যারিবীয় অঞ্চলে দেখা সবচেয়ে বড় সুনামি সৃষ্টি করে।
১৮৭২ – সুসান বি. অ্যান্থনি এবং আরও ১৪ জন নারী ১৮৭২ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার জন্য গ্রেফতার হন।
১৮৮৩ – মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় রেল কোম্পানিগুলো চারটি আদর্শ সময় অঞ্চল চালু করে।
১৮৮৯ – এলিশা পি. ফেরি ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রথম গভর্নর হিসেবে অভিষিক্ত হন।
১৯০১ – যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র হে-পাউন্সফোট চুক্তি স্বাক্ষর করে যা ক্লেটন-বুলওয়ার চুক্তি বাতিল করে।
১৯০৩ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৫ – ডেনমার্কের প্রিন্স কার্ল নরওয়ের রাজা সপ্তম হাকোন হন।
১৯০৯ – আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।
১৯১০ – নারীদের ভোটাধিকার আন্দোলনে শত শত সাফ্রাজেট লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে মিছিল করেন, যা কালো শুক্রবার নামে পরিচিত।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধ: সোমের প্রথম যুদ্ধ শেষ হয়।
১৯১৮ – সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৬ – জর্জ বার্নার্ড শ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯২৮ – প্রথম সম্পূর্ণ সিঙ্ক্রোনাইজড শব্দযুক্ত কার্টুন স্টিমবোট উইলি মুক্তি পায়।
১৯২৯ – গ্র্যান্ড ব্যাংকস ভূমিকম্প: নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প ১২টি ট্রান্সআটলান্টিক টেলিগ্রাফ কেবল ছিঁড়ে ফেলে এবং সুনামি সৃষ্টি করে।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান নেতা অ্যাডলফ হিটলার ও ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী গ্যালিয়াজ্জো চিয়ানো গ্রিসে ইতালীয় আক্রমণ নিয়ে আলোচনা করেন।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বার্লিন বিমান আক্রমণের প্রথম পদক্ষেপে ৪৪০টি ব্রিটিশ বিমান বার্লিন-এ বোমা হামলা চালায়।
১৯৪৪ – কিউবায় জনপ্রিয় সমাজতান্ত্রিক যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ – নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ব্যালানটাইনস ডিপার্টমেন্ট স্টোরে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হন।
১৯৪৮ – ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
১৯৪৯ – নাইজেরিয়ার এনুগুতে কয়লা খনি শ্রমিকদের ধর্মঘটের পর ইভা ভ্যালি গুলিবর্ষণে ২১ জন শ্রমিক নিহত হন।
১৯৫৬ – মরক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬৩ – কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬৩ – বেল টেলিফোন কোম্পানি প্রথম পুশ-বাটন টেলিফোন চালু করে।
১৯৬৬ – সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৭০ – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়া সরকারের জন্য ১৫৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে কংগ্রেসের কাছে আবেদন করেন।
১৯৭১ – ওমান যুক্তরাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৭৮ – ম্যাকডোনেল ডগলাস এফ/এ-১৮ হর্নেট প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
১৯৭৮ – গায়ানার জনসটাউনে জিম জোনসের নেতৃত্বে পিপলস টেম্পলের ৯১৮ জন সদস্যের গণ-আত্মহত্যা ঘটে।
১৯৮৩ – তিবিলিসি থেকে লেনিনগ্রাদগামী অ্যারোফ্লট ফ্লাইট ৬৮৩৩ ছিনতাই হয়।
১৯৮৫ – ক্যালভিন অ্যান্ড হবস কমিকস প্রথম প্রকাশিত হয়।
১৯৮৭ – লন্ডনের কিংস ক্রস পাতাল স্টেশনে অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হন।
১৯৯১ – লেবাননে শিয়া অপহরণকারীরা অ্যাংলিকান চার্চের দূত টেরি ওয়েট ও থমাস সাদারল্যান্ড-কে মুক্তি দেয়।
১৯৯১ – ৮৭ দিনের অবরোধের পর ক্রোয়েশিয়ার ভুকোভার শহর যুগোস্লাভ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯৯১ – বসনিয়া ও হার্জেগোভিনায় স্বায়ত্তশাসিত ক্রোয়েশীয় প্রজাতন্ত্র হারজেগ-বসনিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯৯৩ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদ নাফটা অনুমোদন করে।
১৯৯৩ – দক্ষিণ আফ্রিকায় ২১টি রাজনৈতিক দল শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান ঘটিয়ে নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৯৬ – ফ্রান্স থেকে ইংল্যান্ডগামী চ্যানেল টানেলে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড ঘটে।
১৯৯৯ – তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৯৯ – টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে অ্যাগি বনফায়ার ধসে ১২ জন শিক্ষার্থী নিহত হন।
২০০২ – হ্যান্স ব্লিক্সের নেতৃত্বে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা ইরাকে পৌঁছান।
২০০৩ – ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট সমকামী বিবাহের উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক ঘোষণা করে।
২০১২ – পোপ দ্বিতীয় তাওয়াদ্রোস কপটিক অর্থোডক্স চার্চের ১১৮তম পোপ হন।
২০১৩ – নাসা মঙ্গল গ্রহে ম্যাভেন অনুসন্ধান যান উৎক্ষেপণ করে।
২০২০ – উটাহ মরুভূমিতে উটাহ মনোলিথ আবিষ্কৃত হয়।

জন্ম

৭০১ - দ্বিতীয় ইতজাম কান আক, মায়া শাসক (মৃত্যু ৭৫৭)
৭০৯ - জাপান সম্রাট কোনিন (মৃত্যু ৭৮২)
১৫২২ - লামোরাল, কাউন্ট অফ এগমন্ট (মৃত্যু ১৫৬৮)
১৫৭১ - হিপোলিটাস গুয়ারিনোনিয়াস, ইতালীয় চিকিৎসক ও বহুমুখী প্রতিভাধর (মৃত্যু ১৬৫৪)
১৫৭৬ - দ্বিতীয় ফিলিপ লুডউইগ, কাউন্ট অফ হানাউ-মুঞ্জেনবার্গ (মৃত্যু ১৬১২)
১৬৩০ - এলিওনোরা গঞ্জাগা, পবিত্র রোম সম্রাট তৃতীয় ফার্দিনান্দের ইতালীয় স্ত্রী (মৃত্যু ১৬৮৬)
১৬৪৭ - পিয়ের বেল, ফরাসী দার্শনিক ও গ্রন্থকার (মৃত্যু ১৭০৬)
১৭৮৭ - ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই ডাগুয়েরে।
১৮৬১ - আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক ।
১৮৯৭ - প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৮৯৮ - প্রাচ্যবিদ্যা বিশারদ বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য প্রবোধচন্দ্র বাগচী।(মৃ.১৯/০১/১৯৫৬)
১৯০৬ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।
১৯১০ - বটুকেশ্বর দত্ত উনিশ শতকের প্রথমদিকের বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা।(মৃ.২০/০৭/১৯৬৫)
১৯১৭ - পেড্রো ইনফ্যান্টে, মেক্সিকান অভিনেতা ও গায়ক।
১৯৩৫ - রব্নি হল, অস্ট্রেলিয়ান লেখক ও কবি।
১৯৩৬ - কবি জিয়া হায়দার ।
১৯৩৯ - মার্গারেট অ্যাটউড, কানাডীয় ঔপন্যাসিক, কবি ও সমালোচক
১৯৬৩ - পিটার স্মাইকেল, ডেনিশ ফুটবলার
১৯৬৯ - আহমেদ হেলমেই , মিশরীয় অভিনেতা
১৯৭০ - পেটার উইলসন, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী
১৯৭২ - জুবিন গর্গ, ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্রপরিচালক, মানবহিতৈষী। (মৃ.২০২৫)
১৯৮৩ - মাইকেল ডসন, ইংরেজ ফুটবল।
১৯৮৮ - মোঃ শাহ্ জালাল, বাঙালি বণিক।
১৯৯২ - নাথান ক্রেস্‌, আমেরিকান অভিনেতা।
১৯৯৩ - ঝাং জেতিয়ান, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকার
১৯৯৭- শারমিলি জামান মিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের জুনিয়র স্কলার।

মৃত্যু

১০৫৩ - অতীশ দীপঙ্কর [অনুমিত]।
১৭৭৭ - জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ ।
১৮৪৩ - সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে ।
১৮৮৬ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৯২২ - মার্সেল প্রুস্ত্‌, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।
১৯৪১ -ওয়ালথার নেরন্সট, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৯৫২ - ফরাসী কবি পল এল্যুয়ার ।
১৯৬২ -নিলস বোর, ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।
১৯৬৯ - বিমানবিহারী মজুমদার , ভাগবতরত্ন,বাঙালি সাহিত্যিক ও গবেষক।(জ.০৭/১১/১৯০০ )
১৯৭৮ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি.নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ।(জ.২৬/০৩/১৮৯৩)
১৯৮১ - শিল্পী আনোয়ারুল হক ।
১৯৮২ - এ কে নাজমুল করিম, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। (জ. ১৯২২)
১৯৯১ - চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাক ।
১৯৯৯ -পল বওলেস, আমেরিকান সুরকার ও লেখক।
২০০৬ - সুশীলকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।(জ.০১/০১/১৯১৪)
২০১৩ -নিজাট উইগুর, তুর্কি অভিনেতা।
২০১৩ -পিটার ওয়িন্টনিক্‌, কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।
২০১৮ - হাজী আব্দুল ওয়াহাব, দাঈয়ে ইসলাম, পাকিস্তান।

বাংলাদেশ সময়: ০:১৯:২৭   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ