বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা : তথ্যমন্ত্রী
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা : তথ্যমন্ত্রী

বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। এদের প্রতিহত করতে হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনায় সমস্ত অপশক্তিকে দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলতে হবে।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে আগামী নির্বাচন করবে। বিএনপি সরকার বারবার সংবিধানের ওপর আঘাত এনে কলঙ্কিত করেছে।

কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথের বাধা সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে।

এর আগে, সকাল ৭টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৫   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ