আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবেদনের হিড়িক

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবেদনের হিড়িক
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবেদনের হিড়িক

মাত্র ছয় দিন পরই মাঠে নামছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। পানামার বিপক্ষে লিওনেল মেসির দল খেলবে একটি প্রীতি ম্যাচ। তবে ম্যাচটি দেখার জন্য ভক্ত আর সাংবাদিকদের আবেদনের হিড়িক লেগে গেছে।

আগামী ২৩ মার্চ বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পানামা। স্টেডিয়ামটিতে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ৮৪ হাজার ৫৬৭ জন দর্শক।

তবে এই সাড়ে ৮৪ হাজার আসনের বিপরীতে এরই মধ্যে অনলাইনে সাড়ে ১৫ লাখ আবেদন জমা পড়েছে। আর ম্যাচটিতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক। সে হিসাবে শুধু সাংবাদিকদেরই লাগবে মনুমেন্টালের মতো দুটি স্টেডিয়াম।

এ বিষয়ে এক টুইটবার্তায় আর্জেন্টিনার ফুটবল সংস্থার (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘এই ম্যাচটি দেখার জন্য যারা আবেদন করেছেন, তাদের সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। এ পর্যন্ত যত আবেদন এসেছে, তা ইতিহাসের সর্বোচ্চ।’

আর্জেন্টিনা-পানামা ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (প্রায় সাড়ে ৬ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা)।

এই ম্যাচের পর ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতা মনুমেন্টাল স্টেডিয়ামের তুলনায় অর্ধেকেরও কম।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫৮   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ