৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যাত্রী বেশে মাদক বহনকালে ৫২ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত চার জনের মধ্যে তিনজন শিশু। র‌্যাবের দাবি গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময কুমিল্লা হতে ঢাকাগামী জোনাকী পরিবহন নামক বাসে তল্লাশি চালিয়ে ওই গাঁজাসহ চারজনক গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন- মো. বেলাল হোসেন (৫০), মো. ইমাম হোসেন (১৬), আব্দুল্লাহ আল মাসুদ (১৬), মো. হাবিবুর রহমান (১৫)।

র‌্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৮   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ