শার্শায় ১৩ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রথম পাতা » খুলনা » শার্শায় ১৩ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



শার্শায় ১৩ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে ১৩ পিচ স্বর্ণের (ওজন ১ কেজি ৫৫৬ গ্রাম) বারসহ কামরুজ্জামান কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা থেকে তাকে এ স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক কামরুল শার্শার গোগা গ্রামের কুদরত উল্লাহের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে পাচারকারীরা স্বর্ণের একটি চালান পাচার করবে, এমন গোপন খবরে, উপজেলার গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় বিজিবি সদস্যরা নজরদারি বাড়ায়। এ সময় সন্দেহভাজন ওই যুবক ঐ এলাকায় আসলে, গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকায়িত অবস্থায় ১৩ পিচ স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা। এবং আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৬   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোর শহরকে যানজটমুক্ত করতে সেতু নির্মাণের ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই : হুইপ বকুল
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে অবহিতকরণ সভা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী
তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল
চুয়াডাঙ্গার হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ