জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান

ঢাকা, ২১ মার্চ, ২০২৩ : জাতীয় সংসদের ৫০বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠেয় এ অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের ২২তম এবং ২০২৩ খ্রিস্টাব্দের দ্বিতীয় অধিবেশন।
বিশেষ এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৬   ৪৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ