ফ‌রিদপুরে সাত‌ বিদে‌শি ভাষায় ৭ মার্চের ভাষণ উপস্থাপন বৃহস্পতিবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ‌রিদপুরে সাত‌ বিদে‌শি ভাষায় ৭ মার্চের ভাষণ উপস্থাপন বৃহস্পতিবার
বুধবার, ২২ মার্চ ২০২৩



ফ‌রিদপুরে সাত‌ বিদে‌শি ভাষায় ৭ মার্চের ভাষণ উপস্থাপন বৃহস্পতিবার

ফ‌রিদপু‌রে জেলা প্রশাস‌নের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহা‌সিক ৭ মার্চের ভাষণ সাত‌টি বিদে‌শি ভাষায় উপস্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই ভাষণ উৎসবের পুরস্কারও বিতরণ করা হবে।

বৃহস্প‌তিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় স্থানীয় শেখ জামাল স্টে‌ডিয়ামে আয়ো‌জিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বুধবার (২২ মার্চ) বলেন, ৭ মার্চ বাঙা‌লি জা‌তির ইতিহাসে এক‌টি গৌরবময় দিন। এ দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ‌্যান) জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মু‌ক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ যার মধ‌্য দি‌য়ে বাঙা‌লি জা‌তি তা‌দের স্বাধীনতার পথ নির্দে‌শিকা পেয়ে যায়।

তিনি বলেন, জা‌তির পিতার এই ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্বের অন‌্যতম গুরুত্বপূর্ণ ভাষণ হি‌সেবে স্বীকৃ‌তি পেয়েছে। তাই এই আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২১:৪৮   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী
মিশরের বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়
জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আর্জেন্টিনা
ঈদের আনন্দে ঐক্যের বার্তা- সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও সভা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ