মুরগির দাম কমাতে প্রয়োজনে আমদানি করতে হবে : জসিম উদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুরগির দাম কমাতে প্রয়োজনে আমদানি করতে হবে : জসিম উদ্দিন
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



মুরগির দাম কমাতে প্রয়োজনে আমদানি করতে হবে : জসিম উদ্দিন

গত কয়েক দিন ধরে দেশে মুরগির বাজারে অস্থিরতা চলছে। ১৭০-১৮০ টাকার ব্রয়লার মুরগির কেজি এখন তিন শ ছুঁই ছুঁই। পাশাপাশি গরুর মাংসের দামও বেশি। এমন পরিস্থিতিতে দাম কমাতে প্রয়োজনে গরু ও মুরগির মাংস আমদানি উন্মুক্ত করার কথা বলেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআইয়ের বোর্ডরুমে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, হঠাৎ কয়েক দিনে মুরগির দাম বেড়ে যাওয়া নিয়ে আমরা শঙ্কিত। আমরা আজ এ নিয়ে মুরগি ব্যবসায়ীদের ডেকেছিলাম, তারা আসেননি। এর আগে, যখন দাম বাড়িয়েছিল, তখন ধর-পাকড় শুরু হলে দাম কমে আসে। এখন রমজানকে সামনে রেখে আবার দাম বাড়ানো হলো কেন?

তিনি বলেন, এভাবে সমাধান আসবে না। দে‌শীয় এই খাত বাঁচা‌তে এতদিন মাংস আমদা‌নি বন্ধ ছিল। এখন য‌দি তারা স‌ঠিক মূল্যে গরুর মাংস ও ব্রয়লার মুর‌গি দি‌তে না পা‌রে, তাহ‌লে আমদা‌নি করতে হবে। প্রয়োজনে আমরা সরকারের কাছে বলব, দুই-তিন মাসের জন্য গরু ও মুরগির মাংস আমদানি উন্মুক্ত করে দিতে। এ ছাড়া আমরা কোনো উপায় দেখছি না।

তিনি বলেন, আমদা‌নি কর‌লে য‌দি বাজা‌রে দাম ক‌মে যায়, তাহ‌লে আমদা‌নি কর‌তে হ‌বে। মানুষ ন্যায্যমূল্যে পণ্য না পেলে ইন্ডাস্ট্রির কথা চিন্তা ক‌রে লাভ নেই।

এ সময় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৬   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ