নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ সনেট মিয়া (১৯) নামে ১৪ মামলার এক আসামি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সদর থানার সাহেপ্রতাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সনেট নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার (চৈতালপাড়া বকুলতলা) বাদল মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। এসময় চিহ্নিত সন্ত্রাসী ১৪ মামলার আসামি সনেটকে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও ডাকাতি, হত্যাসহ আরও ১৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪০   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ