আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ইন্টেল ও মেডট্রনিক পিএলসি’র বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ইন্টেল ও মেডট্রনিক পিএলসি’র বৈঠক
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ইন্টেল ও মেডট্রনিক পিএলসি’র বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে দেশে টেক বেইজড ‘ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ’ তৈরির বিষয়ে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।
আজ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এই ডাটা বেজ তৈরির বিষয়ে আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল কর্পোরেশন ও মেডট্রনিক পিএলসি এর সাবেক চেয়ারম্যান ওমর ইশরাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আধুনিকায়ন ও স্মার্ট করার লক্ষ্যে আইসিটি বিভাগ, মেডট্রনিক ল্যাবস, ব্র্যাক ও আই-হেলথ সলিউশন লিমিটেডের যৌথ উদ্যোগে টেক বেইজড ‘ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ’ তৈরির পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডাটাবেজ হেলথ কেয়ার পাইলট প্রকল্প গ্রহণের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিক খসড়া তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামাল, মেডট্রনিক ল্যাবস এর গ্লোবাল মার্কেট প্রেসিডেন্ট রুচিকা সিংহল, আই হেলথ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুখ আলম, ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ, আই-হেলথ সলিউশন এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আনিকা আহমেদ ও আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৭   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ