রাজা চার্লস তৃতীয়ের ফ্রান্স সফর গ্রীষ্মের শুরুতে : ম্যাঁক্রো

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজা চার্লস তৃতীয়ের ফ্রান্স সফর গ্রীষ্মের শুরুতে : ম্যাঁক্রো
শনিবার, ২৫ মার্চ ২০২৩



রাজা চার্লস তৃতীয়ের ফ্রান্স সফর গ্রীষ্মের শুরুতে : ম্যাঁক্রো

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো শুক্রবার বলেছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের স্থগিত হওয়া রাষ্ট্রীয় সফর নতুন করে গ্রীষ্মের শুরুতে হতে পারে।
রাজা হিসেবে চার্লসের আগামী সপ্তাহে ফ্রান্সে তার প্রথম সফরের কথা ছিল। তবে ম্যাঁক্রোর পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভের কারণে সফরটি স্থগিত করা হয়। খবর এএফপি’র।
ম্যাঁক্রো বলেন, আমরা আমাদের নিজ নিজ এজেন্ডার উপর নির্ভর করে গ্রীষ্মের শুরুতে একটি নতুন রাষ্ট্রীয় সফরের সময়সূচীর পরামর্শ দিয়েছি।
ব্রাসেলসে এক ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ম্যাঁক্রো বলেন, বিক্ষোভের মাঝখানে সফর প্রস্তাব ‘সাধারণ জ্ঞান ও বন্ধুত্বের’ প্রতিফলন ঘটাবে না।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪০   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ