আবারও শিরোনামে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও শিরোনামে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা
শনিবার, ২৫ মার্চ ২০২৩



আবারও শিরোনামে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা

‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। এরপর নিয়মিত রিল ভিডিওগুলোতে ধরা দেন এই সুন্দরী। বিভিন্ন সময় উদ্ভট পোশাক-আশাক, নাচ ও মুখভঙ্গিসহ নানান কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হন তিনি। এবারও হলেন তবে ভিন্ন আরেকটি কারণে।

ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এই সংবাদ সামনে আসতেই আবারও শিরোনামে অঞ্জলি অরোরা। জানা গেছে, অঞ্জলির স্বপ্নের পুরুষটির নাম আকাশ সানসানওয়াল। পেশায় রাজনীতিক, ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যুক্ত।

কানাঘুষা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। তবে ইদানীং সেই জল্পনা সত্যি করেই তাকে দেখা যাচ্ছে প্রেমিক আকাশের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই যুগল ছবি পোস্ট করেন অঞ্জলি।

বিভিন্ন ইভেন্টে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে তাদের। এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের কথা জানিয়ে অঞ্জলি বলেন, ‘আকাশ খুব বুঝদার মানুষ। সেই জন্যই আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি।’

সম্প্রতি অঞ্জলির একটি এমএমএস ভাইরাল হয়। ওই নগ্ন ভিডিওতে তার মুখ দেখা গিয়েছিল মনে হলেও অঞ্জলি সেই দাবি নস্যাৎ করে দেন। এমএমএস-এর ব্যাপারে তিনি বলেন, ‘আকাশ একবারের জন্যেও কিছু জিজ্ঞেস করেননি।’

প্রসঙ্গত, অঞ্জলি অরোরাকে শেষ দেখা গিয়েছিল একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ সিজন ১’-এ। সেসময় ‘লক আপ’ সেটে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকির সঙ্গে তার দুষ্টুমিষ্টি প্রেমের খবর চাউর হয়েছিল। যদিও তাদের সেই সম্পর্ক বেশি দূর গড়ায়নি।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৭   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ