বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় : তথ্যমন্ত্রী
শনিবার, ২৫ মার্চ ২০২৩



বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মাধ্যমে বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায়।
আজ রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে মতবিনিময়কালে সাংবাদিকরা পবিত্র রমজান মাসে বিএনপির নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার বিষয় তুলে ধরলে তিনি বলেন, ‘অতীতে আমরা কখনই পবিত্র রমজান মাসে আন্দোলনের ঘোষণা দেখিনি। কারণ সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে। রমজানে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয় এবং অন্যান্য কর্মসূচি হয়। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাটাও নষ্ট করতে চায়।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না। রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় এবং একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা তারা করছে, যেটি অনভিপ্রেত।’

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৪   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ