১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার
শনিবার, ২৫ মার্চ ২০২৩



১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৫ মার্চ) র‍্যাব-১৫ এর গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে কুতুপালং বাজারের উত্তরপাশে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ডব্লুভিইউর নুর সালামের ছেলে আলী জোহার। তিনি মাদক ব্যবসায়ী।

পরিচালক শামসুল আলম খান জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আলী জোহারকে গ্রেপ্তার করা হয়৷ পরে তার দেহ তল্লাশি করে প্রায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, র‍্যাবের অভিযান টের পেয়ে আলী জোহারের আরও দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে মাদক ও মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৫   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ