মোমিনুল-আমানদীপের ব্যাটিংয়ে জিতলো রূপগঞ্জ টাইগার্স

প্রথম পাতা » খেলাধুলা » মোমিনুল-আমানদীপের ব্যাটিংয়ে জিতলো রূপগঞ্জ টাইগার্স
শনিবার, ২৫ মার্চ ২০২৩



মোমিনুল-আমানদীপের ব্যাটিংয়ে জিতলো রূপগঞ্জ টাইগার্স

মোমিনুল হক ও ভারতের আমানদীপ খারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সহজ জয়ের স্বাদ পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
আজ নিজেদের চতুর্র্থ ম্যাচে রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে । ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার ও পরিত্যক্তের স্বাদ পেয়েছে রূপগঞ্জ। সমানসংখ্যক ম্যাচে ৩টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে লিওপার্ডসের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিওপার্ডস। ওপেনার পিনাক ঘোষের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের লড়াকু স্কোর পায় লিওপার্ডস।
পিনাক ১০২ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭৯ রান করেন। বল হাতে রূপগঞ্জের মুকিদুল মুগ্ধ-আলাউদ্দিন বাবু ও অধিনায়ক নাইম ইসলাম ২টি করে উইকেট নেন।
জবাবে রূপগঞ্জের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ৪১ ও ইমরানুজ্জামান ২৬ রান করে আউট হন। তিন নম্বরে নামা মোমিনুল হাফ-সেঞ্চুরি তুলে ৯৪ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৭৫ রানে ফিরেন।
অধিনায়ক নাইম ৪০ রানে আউট হলেও ৪৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন আমানদীপ। লিওপার্ডসের সালাউদ্দিন শাকিল ৩ উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৮   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ