ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৬ মার্চ ২০২৩



ইতিহাসের এই দিনে

বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ রোববার, ২৬ মার্চ ২০২৩। আসুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

গুরুত্বপূর্ণ ঘটনা

১৭৭৪: কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৮৭১: প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫: নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্য ফিল্ম প্রস্তুত শুরু।
১৯৪৮: পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত।
১৯৫২: জুমো কেনিয়াত্তার নেতৃত্বে কেনিয়ায় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের শুরু।
১৯৫৩: যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ এবং চিকিৎসা গবেষক ডা. জোনাস সাল্ক ঘোষণা করেন, তিনি পোলিও রোগের টিকা নিয়ে পরীক্ষায় সফল হয়েছেন।
১৯৭১: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা।

১৯৭২: বাংলাদেশে প্রথম স্বাধীনতা দিবস উদ্‌যাপন।
১৯৭৯: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন যুক্তরাষ্ট্রে মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি সই।
১৯৯২: বাংলাদেশ-ভারত তিন বিঘা নিয়ে চুক্তি সই।
১৯৯৬: সংসদে সংবিধান সংশোধনী বিল পাস।
১৯৯৭: সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন।
২০১৫: গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি ৷

জন্ম

১৮৯৩: ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ।
১৯০৭: মহাদেবী বর্মা, হিন্দি ভাষার ছায়াবাদ ঘরানার কবি।
১৯১৩: পল এর্ডশ, অতিপ্রজ (প্রলিফিক) হাঙ্গেরীয় গণিতবিদ।
১৯২৬: খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৯৩১: লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা।
১৯৪১: রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক।
১৯৭৩: লরেন্স ‘ল্যারি’ পেইজ মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা।

মৃত্যু
১৮২৭: লুড‌উইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার ও পিয়ানো বাদক।
১৯৭১: অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।
১৯৭১: আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশি শিক্ষাবিদ।
১৯৭১: গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশি বুদ্ধিজীবী।
১৯৯৯: আনন্দ শঙ্কর, প্রখ্যাত সুরস্রষ্টা ও অর্কেস্ট্রাবাদক।
২০০৯: গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীতশিল্পী।
২০১৫: টমাস ট্রান্সট্রোমার, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক।
২০১৫: ফ্রেড রবশাহম, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা।
২০১৫: ইয়ান মইয়ার, স্কটিশ ফুটবল খেলোয়াড়।

দিবস, ছুটি ও অন্যান্য

বাংলাদেশ সময়: ১২:১৭:২৪   ৩২৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা
গাজায় নিহতের সংখ্যার যথার্থতা স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর
মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে নীরবতা পালন
যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ