ফ্রান্সে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করল বাংলাদেশ দূতাবাস
সোমবার, ২৭ মার্চ ২০২৩



ফ্রান্সে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

ফ্রান্সের প্যারিসে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার দূতাবাসে রাষ্ট্রদূত খন্দকার এম তালহার মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ২৫শে মার্চের অনুষ্ঠান শুরু হয়।

দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় রাকিব হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং চম্পা বড়ুয়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বাণী পাঠ করেন দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্ৰেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এবং পলিটিক্যাল মিনিস্টার কাজী এহসানুল হক।

জাতীয় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলী, এম এ কাশেম, মো. মুনির হোসেন।

রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী তার পরিবারের সবাইকে গভীরভাবে স্মরণ করেন। তিনি ২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের জন্য সাবাইকে যার যার জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৪০   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ