ভুইঘরে সামিয়া কার হাট বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিদপ্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুইঘরে সামিয়া কার হাট বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিদপ্তর
সোমবার, ২৭ মার্চ ২০২৩



ভুইঘরে সামিয়া কার হাট বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিদপ্তর

নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের পাশে মাহমুদ পুরে সামিয়া কার হাট সাময়িক বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। সোমবার (২৭ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বন্ধ করেন।

তিনি জানান, একরামুল হক নামের একজন গ্রাহক আমাদের দপ্তরে অভিযোগ করেন গত ১০ মাস আগে তিনি সামিয়া কার হাট থেকে ৭ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গাড়ি কিনেন। এরমধ্যে গাড়ির পেছনে তার আরও ৭০ হাজার টাকা খরচ হয়। কিন্তু গাড়ি ট্রান্সফার করে দিচ্ছেন না প্রতিষ্ঠান মালিক। গাড়ি বিক্রির সময় বলেছিল রঙ একটা কিন্তু কাগজে আরেকটা।

গ্রাহক কার বিক্রয় প্রতিষ্ঠানকে নাম ট্রান্সফার এর জন্য চাপ দিলে তারা ৮ লাখ টাকার গাড়ি ৬ লাখ টাকা দিয়ে দিবে বলে ফেরত দিতে বলে। ভুক্তভোগী গ্রাহক প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর সামিয়া কার হাটকে লিখিত এবং মৌখিক জবাব দেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু তারা ২ টি তারিখ শুনানিতে উপস্থিত হননি। তাই ২৭ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৬   ৫৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ