কমলো স্বর্ণের দাম

প্রথম পাতা » আন্তর্জাতিক » কমলো স্বর্ণের দাম
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী এবং ডলারের দর বৃদ্ধি পাওয়ায় মূল্যবান এ ধাতুটির দাম কমেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন ঘটায় ব্যাংকিং খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১ হাজার ৯৬৪ ডলার ৪১ সেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৬৫ ডলার ৫০ সেন্ট।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার বিশেষজ্ঞ বব হাবেরকর্ন বলেন, বিশ্বব্যাপী শেয়ারবাজার চাঙা হয়েছে। নতুন করে কোনো ব্যাংক নিয়ে খারাপ খবর পাওয়া যায়নি। ফলে ডলারের তেজ বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম কমেছে।

বাংলাদেশ সময়: ১১:২৮:৫৪   ৩৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ