ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

গাজীপুরের শ্রীপুরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টায় শ্রীপুর-মাওনা সড়কের শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে আনসার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মালবাহী ট্রাক শ্রীপুর প্রবেশ করছিল। এ সময় মাওনাগামী মোটরসাইকেল ব্রেক ফেল করে চলন্ত ট্রাকের নিচে চলে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই জলিল নিহত হন।

তিনি জানান, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র দেখে নিশ্চিত হতে পেরেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ইতোমধ্যে নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:০১   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নির্মাণাধীন সিটিটিসি ভবন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী
সোমবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ