টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ৫৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ৫৪
সোমবার, ১৬ মার্চ ২০২৬



টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ৫৪

টঙ্গীর হাজি মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। জিএমপি কমিশনারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৫০০ সদস্যের বড় এই অভিযানে উল্লেখযোগ্য কোনো মাদক উদ্ধার হয়নি। সোমবার (১৬ মার্চ) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ জানায়, গতরাতে জিএমপির পুলিশ কমিশনার ইসরায়িল হাওলাদারের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবির ৫০০ সদস্যের অংশগ্রহণে টঙ্গী হাজি মাজার বস্তিতে রাতভর অভিযান চালানো হয়।
অভিযানে মাদক বস্তির বিভিন্ন ঘরে ও মাটির নিচে পর্যন্ত তল্লাশি করা হয়েছে। অভিযানে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. হানিফ কালের কণ্ঠকে ৫৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের যাচাই-বাছাই করে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হবে।’

বাংলাদেশ সময়: ১২:০১:৫৮   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ