তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা
সোমবার, ১৬ মার্চ ২০২৬



তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা

২০২৬ সালের ৯৮তম অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী মার্কিনি গায়ক নিক জোনাসের সাথে তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে প্রবেশ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার। এরে আগে ২০১৬ ও ২০২১ সালে ‘গ্লোবাল আইকন’ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তবে এবার বিশ্বের সম্মানজনক এ আসরে শুধু অতিথি হয়ে নয়, উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে হোয়াইট ডিয়র গাউন পরে দর্শক নজর কাড়েন তিনি। সাধারণ সাজে গলায় হীরার নেকলেসে দর্শক নজর কাড়েন প্রিয়াঙ্কা। যদিও তার সাধারণ সাজসজ্জা ও পোশাক নিয়ে নেটদুনিয়ার অনেক ভক্তই সমালোচনা করছেন। তবে সেদিকে পাত্তা দেন না এ বিশ্বখ্যাত তারকা।

তবে নেটিজেনদের আরেক দল অবশ্য প্রশংসায় ভাসাচ্ছেন নায়িকাকে। হালকা মেকআপ আর নায়িকার আত্মবিশ্বাস লুককে অনেক ভক্তই প্রশংসা ও সাহসী পদক্ষেপ বলে মনে করছেন। অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ানোর মাধ্যমে ভারতীয়দেরও অনন্য সম্মানের শীর্ষে পোঁছে দিয়েছেন এ অভিনেত্রী।

প্রিয়াঙ্কা এবারের অস্কারের মঞ্চে বিশ্বজুড়ে সিনেমার প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। এরপরই ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরির পুরস্কার উপস্থাপন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৪০:২১   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ