‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থল বন্দর পরিদর্শন শেষে জেলায় কর্মরত সাংবাদিক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মনোজ কুমার বলেন, এতদিন আমরা সীমিত পরিমাণে ভিসা ইস্যু করেছি। এখন বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সবার জন্য ভিসা উন্মুক্ত করা হবে।

মতবিনিময় সভায় পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, সহসভাপতি রেজাউল করিম রেজা, মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন, বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদসহ আমদানিকারক, বন্দরের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৮   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ