ভোলা শহরে তুলার গোডাউনে অগ্নিকান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলা শহরে তুলার গোডাউনে অগ্নিকান্ড
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



ভোলা শহরে তুলার গোডাউনে অগ্নিকান্ড

জেলা শহরের ওয়াস্টার্ন পাড়ার জামিরলতা এলাকায় গতরাতে অগ্নিকান্ডে একটি তুলার গোডাউনসহ একটি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস স্টেসনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো: সুমন জানান, সোমবার রাত ১০ টার দিকে মো: মনির হোসেন’র মালিকানাধীন তুলার গোডাউনে আগুন লাগলে মুহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে তুলার গোডাউনসহ পাশের একটি বসত ঘর পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০১:৫৩   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ