বর্তমান প্রজন্মকে উন্নত বিশ্বের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান প্রজন্মকে উন্নত বিশ্বের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ডেপুটি স্পিকার
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



বর্তমান প্রজন্মকে উন্নত বিশ্বের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি নির্ভর পাঠদান ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত বিশ্বের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার-ভিত্তিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এতিমখানা ও মন্দির সব জায়গাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
ডেপুটি স্পিকার আজ মঙ্গলবার পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে গ্রাম বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছে। দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে বলে এ উন্নয়ন সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে বাংলার অবিসংবাদিত নেতা বানিয়েছিল বলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।
মো: শামসুল হক টুকু বলেন, নির্বাচনের সময় অস্থিতিশীল কোন কার্যক্রম, জঙ্গিবাদী কার্যক্রম, মানুষকে নির্যাতন ও গণতন্ত্রকে বিনষ্ট করার কোন পরিস্থিতি তৈরি করার কোন সুযোগ দেয়া হবে না।
তিনি বলেন, জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অটল থাকলে চলমান উন্নয়নের ধারা বৃদ্ধি পাবে। আগামী ১০ বছরে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের রোল মডেল।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জরিফ আহমেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন, সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো: হাসান আলী খান, ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার সাঁথিয়া উপজেলাধীন পাটগাড়ি-সেলুন্দা রাস্তা পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৯   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ