ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ২৫ অক্টোবর ২০২৬,রবিবার। ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

২৮৫ – ডায়োক্লেটিয়ানের শাসনামলে সাধু ক্রিসপিন ও ক্রিসপিনিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যারা বর্তমানে চর্মকার ও মুচিদের পৃষ্ঠপোষক সাধু।
৪৭৩ – সম্রাট প্রথম লিও তাঁর নাতি দ্বিতীয় লিওকে পূর্ব রোমান সাম্রাজ্যের সিজার হিসেবে ঘোষণা করেন।
১১৪৭ – সেলজুক তুর্কিরা ডোরিলিয়ামের যুদ্ধে তৃতীয় কনরাডের নেতৃত্বাধীন জার্মান ক্রুসেডারদের পরাজিত করে।
১১৪৭ – রিকনকোয়েস্টা: চার মাস অবরোধের পর ক্রুসেডার নাইটরা লিসবন জয় করে।
১১৫৪ – দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।
১৪১৫ – শত বছরের যুদ্ধ: ইংল্যান্ডের পঞ্চম হেনরি তাঁর হালকা পদাতিক ও তীরন্দাজ বাহিনী নিয়ে অ্যাজিনকোর্টের যুদ্ধে ভারী সশস্ত্র ফরাসি অশ্বারোহীদের পরাজিত করেন।
১৬১৬ – ওলন্দাজ নাবিক ডার্ক হার্টগ অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় নথিভুক্ত ইউরোপীয় অবতরণ করেন, বর্তমানে ডার্ক হার্টগ দ্বীপ নামে পরিচিত স্থানে।
১৭৪৭ – অস্ট্রীয় উত্তরাধিকার যুদ্ধ: অ্যাডমিরাল এডওয়ার্ড হকের নেতৃত্বে ব্রিটিশ নৌবহর দ্বিতীয় ফিনিস্টের অন্তরীপের যুদ্ধে ফরাসিদের পরাজিত করে।
১৭৬০ – তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮০৯ – গ্রেট ব্রিটেনে তৃতীয় জর্জের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়, যখন তিনি তাঁর রাজত্বের পঞ্চাশতম বছর শুরু করেন।
১৮১২ – ১৮১২ সালের যুদ্ধ: স্টিফেন ডেকাটুরের নেতৃত্বাধীন মার্কিন ফ্রিগেট ইউএসএস ইউনাইটেড স্টেটস ব্রিটিশ ফ্রিগেট এইচএমএস ম্যাসিডোনিয়ান দখল করে।
১৮২২ – গ্রিক স্বাধীনতা যুদ্ধ: মিসোলংগির প্রথম অবরোধ শুরু হয়।
১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৫৪ – ক্রিমিয়ার যুদ্ধের সময় বালাক্লাভার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৬১ – টরন্টো স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়।
১৮৬৮ – ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আলেক্সি গর্নোস্তায়েভের নকশা করা উসপেনস্কি ক্যাথেড্রাল উদ্বোধন করা হয়।
১৮৭৫ – পিয়োতর ইলিচ চাইকোভস্কির পিয়ানো কনসার্টো নং ১ বোস্টনে প্রথম পরিবেশিত হয়।
১৯১১ – শিনহাই বিপ্লব গুয়াংজুতে ছড়িয়ে পড়ে, যেখানে কিং রাজবংশের জেনারেল ফেংশান চীনা হত্যা কর্পসের হাতে নিহত হন।
১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।
১৯২০ – ইংল্যান্ডের ব্রিক্সটন কারাগারে ৭৪ দিন অনশনের পর শিন ফেইনের কর্কের লর্ড মেয়র টেরেন্স ম্যাকসুইনি মৃত্যুবরণ করেন।
১৯২৪ – জিনোভিয়েভ পত্র ডেইলি মেইলে প্রকাশিত হয়।
১৯২৭ – ইতালীয় বিলাসবহুল জাহাজ এসএস প্রিন্সিপেসা মাফালদা ব্রাজিলের উপকূলে ডুবে যায়, ৩১৪ জন নিহত হয়।
১৯৩২ – জর্জ ল্যান্সবারি বিরোধী দলীয় ব্রিটিশ লেবার পার্টির নেতা হন।
১৯৩৬ – ইতালি-জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষশক্তি গড়ে ওঠে।
১৯৪০ – বেঞ্জামিন ও. ডেভিস সিনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রথম আফ্রিকান-আমেরিকান জেনারেল হিসেবে মনোনীত হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাইনরিখ হিমলার এডেলভাইস জলদস্যুদের বিরুদ্ধে দমন অভিযানের নির্দেশ দেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন সাবমেরিন ইউএসএস ট্যাং নিজের ত্রুটিপূর্ণ টর্পেডোর আঘাতে ডুবে যায়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লেইতে উপসাগরের যুদ্ধে জাপান সাম্রাজ্যের নৌবাহিনীর যুদ্ধে জয়ের চূড়ান্ত প্রচেষ্টা চরমে পৌঁছায়।
১৯৪৫ – চিয়াং কাই-শেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৪৯ – তাইওয়ান প্রণালীতে গুনিংতৌর যুদ্ধ শুরু হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৬২ – কিউবান ক্ষেপণাস্ত্র সংকট: অ্যাডলাই স্টিভেনসন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কিউবায় সোভিয়েত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গোয়েন্দা ছবি প্রদর্শন করেন।
১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৬৮ – ফেয়ারচাইল্ড এফ-২৭ বিমান নিউ হ্যাম্পশায়ারের মুজ মাউন্টেনে বিধ্বস্ত হয়, ৩২ জন নিহত হয়।
১৯৬৮ – সয়ুজ ২ উৎক্ষেপণ করা হয়।
১৯৭১ – ইংল্যান্ডের কভেন্ট্রি শহরে প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭১ – পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
১৯৭১ – গণচীন জাতিসংঘে চীন প্রজাতন্ত্রের স্থলাভিষিক্ত হয়।
১৯৭৩ – মিশর ও ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৩৩৯ মেনে নেয়।
১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপিত হয়।
১৯৮০ – শিশু অপহরণ সংক্রান্ত হেগ কনভেনশনের কার্যক্রম সমাপ্ত হয়।
১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬ জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৮৯ – লিসবনের এস্তাদিও দা লুজে প্রথম সুপারতাসা কান্দিদো দে অলিভেইরার প্রথম লেগ অনুষ্ঠিত হয়।
১৯৯০ – কাজাখ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়ন থেকে সার্বভৌমত্ব ঘোষণা করে।
১৯৯৪ – ভারতের বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
১৯৯৫ – ইলিনয়ের ফক্স রিভার গ্রোভে একটি যাত্রীবাহী ট্রেন স্কুল বাসকে ধাক্কা দেয়, ৭ জন শিক্ষার্থী নিহত হয়।
১৯৯৭ – গৃহযুদ্ধের পর দেনি সাসু-ঙ্গেসো নিজেকে কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ঘোষণা করেন।
১৯৯৯ – সাউথ ডাকোটার মিনায় লিয়ারজেট ৩৫ বিধ্বস্ত হয়, পিজিএ গলফার পেইন স্টুয়ার্ট সহ ৬ জন নিহত হয়।
২০০১ – মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি প্রকাশ করে।
২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
২০১০ – ইন্দোনেশিয়ার মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়।
২০২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনের লুইস্টনে বন্দুকধারীর হামলায় ১৮ জন নিহত ও ১৩ জন আহত হয়।

জন্ম

১৮০৬ - ম্যাক্স ষ্টীমের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮১১ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
১৮৮১ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার। (মৃ.০৮/০৪/১৯৭৩)
১৮৮২ - আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন।
১৮৮২ - আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন।
১৮৮৯ - আবেল গাঞ্চে, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৮৯১ - কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী।(মৃ.২০/০২/১৯৪৯)
১৯০২ - স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।(মৃ.২১/০২/১৯৯৩)
১৯০৬ - বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।
১৯২৪ - বিলি বারট্য, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯২৫ - তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ.১৯৮৯)
১৯২৯ - অনিল চট্টোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা।(মৃ.১৭/০৩/১৯৯৬)
১৯৩৩ - সন্দীপন চট্টোপাধ্যায়,খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক।(মৃ.১২/১২/২০০৫)
১৯৩৭ - উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৫ - অপর্ণা সেন, বাঙালি ভারতীয় অভিনেত্রী এবং পরিচালিকা
১৯৪৭ - কবি মাহাবুব সাদিক।
১৯৫৮ - ফিল ডানিএলস, ইংরেজ অভিনেতা এবং গায়ক।
১৯৬৫ - নবনীত নিশান, ভারতীয় অভিনেত্রী
১৯৬৯ - ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবল।
১৯৮৪ - আহমেদ বিন মুসা, বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
১৯৮৭ - উমেশ যাদব, ভারতীয় ক্রিকেটার
১৯৮৯ - নেহা সাক্সেনা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
১৯৯৩ - আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল।
১৯৯৩ - সাবিনা খাতুন (ফুটবলার)
১৯৯৪ - জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার।
১৯৯৫ - আহমেদ জ্যোতি (বিবিএ, এমবিএ), বাংলাদেশী ব্যাংকার।

মৃত্যু

১৪০০ - ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।
১৪৫৯ - খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৮৩৩- আব্বাস মির্জা, ফার্সি রাজকুমার।
১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক।
১৯৩৪ - ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.১৯১৩)
১৯৩৪ - রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.০৯/০১/১৯১২)
১৯৭৩ - শ্যাম লাহা, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা। (জ.১৯১১)
১৯৭৫ - রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়।(জ.২২/০৬/১৮৮৯)
১৯৮৫- গ্যারি হল্টন, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০১১ - রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।
২০১৫ - পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা। (জ.১৯৬৫)

ছুটি ও অন্যান্য

বিশ্ব অপেরা দিবস

বাংলাদেশ সময়: ০:১৩:২৮   ২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ