সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

প্রথম পাতা » খেলাধুলা » সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় শনিবার প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম এ খবর জানিয়েছে। একই সঙ্গে মোচা শহরেও প্রায় ২০টি হামলার খবর প্রকাশ করেছে তারা।

সানা থেকে এএফপি জানায়, হুতিদের আল-মাসিরা টেলিভিশন সানায় একাধিক ‘সৌদি শত্রুপক্ষের বিমান হামলার’ খবর জানিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়।

সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলায় ‘বেশ কয়েকজন শহীদ ও আহত’ হয়েছেন বলে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে জোটটি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে ছিল তাইফ, ইয়ানবু, ইসলামের পবিত্রতম নগরী মক্কা এবং জেদ্দা।

সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে প্রথম সামরিক জোটের নেতৃত্ব দিয়ে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এ যুদ্ধে দেশটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা স্তিমিত হয়ে এসেছিল। তবে বৃহত্তর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত আবারও শুরু হয়।

বাংলাদেশ সময়: ০:০৫:৩৮   ৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ