সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মো. নাজমুল ওরফে আলামিন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সীম কার্ড উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলাবর (৪ এপ্রিল) র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৩ এপ্রিল) রাতে চিটাগাং রোড হইতে সিদ্ধিরগঞ্জ গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অটো-রিক্সা স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে ওই গাঁজাসহ মো. নাজমুল ওরফে আলামিনকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী কলাপাড়ার শান্তিপুর গমুরবুনিয়া গ্রামের হাসান মিয়ার ছেলে।

সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা সংগ্রহ করে ব্রাক্ষণবাড়িয়া ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ