বন্দরে সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ গ্রেপ্তার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



বন্দরে সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ গ্রেপ্তার ৬

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামী ও বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার ধামগড় এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী সেলিম ওরফে জাবেদ (৩৮) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী কলোনী এলাকার মৃত হাফেজ আবু সালে মিয়ার ছেলে ঢাকা অর্থঋৃন আদালতের ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম (৪৫) বন্দর খানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কালু (২৮) সোনাকান্দা এলাকার ইনা মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৬) কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার বাতেন মিয়ার ছেলে সাঈদ (৩০) ও বন্দর উপজেলাস্থ বালিয়াগাও এলাকার মৃত হাজী আলাউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াজুল হক (৪৮)।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস বন্দরে পৃথক দুইটি অভিযান চালিয়ে সেলিম ওরফে জাবেদ ও আবুল কালাম নামে দুই সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে।

এ ছাড়াও বন্দর থানার এসআই আরিফ পাঠান ও অপর এসআই রোকনুজ্জামান এবং এএসআই লাভলু বেপারী পৃথক অভিযান চালিয়ে আরো উল্লেখিত ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫২:২৩   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ