রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোকেয়া আফজাল রহমান মারা গেছেন
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমান মারা গেছেন।

বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রোকেয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রোকেয়া আফজাল রহমান মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক এবং এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।

এছাড়াও দ্য ডেইলি স্টারের মালিকানাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ছিলেন রোকেয়া আফজাল রহমান।

বাংলাদেশ সময়: ১১:০১:২০   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু
ফরিদপুরে দুই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার
সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রক্ষা পেল যাত্রীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ