রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

এর আগে বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান রোকেয়া আফজাল রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রোকেয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৩১   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ