সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



---

সংসদ ভবন, ৬ এপ্রিল, ২০২৩ : জাতীয় সংসদের ২২তম ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন-এএইচএন আসিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মকবুল হোসেন, কাজী ফিরোজ রশিদ ও কানিজ ফাতিমা।
সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমন্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।
অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৩ সালে নির্বাচনের পর ৭ এপ্রিল জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এ বছর জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে রাষ্ট্রপতি বিশেষ অধিবেশন আহ্বান করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩০:০৩   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ