কোনো চাপে ইভিএম বাদ দেওয়া হয়নি : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো চাপে ইভিএম বাদ দেওয়া হয়নি : সিইসি
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



কোনো চাপে ইভিএম বাদ দেওয়া হয়নি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো চাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাদ দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, অনেক রাজনৈতিক দলের আস্থা না থাকা ও আর্থিক সংকট বিবেচনায় ব্যালটে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।

সিইসি বলেন, ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা। শতভাগ সুষ্ঠু ভোট ব্যালট বা ইভিএমে সম্ভব না। চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। কমিশনের শেষ পর্যন্ত প্রয়াস থাকবে সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:২৪   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ