জাতীয় সংসদে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল উত্থাপন
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



জাতীয় সংসদে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল উত্থাপন

সংসদ ভবন, ৬ এপ্রিল, ২০২৩ : জাতীয় সংসদে আজ বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল ২০২৩ সংসদে উত্থাপিত হয়েছে।
সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিলটি সংসদে তোলেন। পরে পরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিদ্যমান আইনেরর ধারা ৪ এর উপ-ধারা (৩) এ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ, ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ নিরপেক্ষ ও স্বাধীন হবে বলে উল্লেখ রয়েছে। প্রস্তাবিত আইনে ‘স্বাধীন’ শব্দটি বিলুপ্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিলে বিদ্যমান পিপিপি সম্পর্কিত নীতিমালা, প্রবিধি, নির্দেশনা প্রণয়ন ও অনুমোদনের সঙ্গে নতুন করে গাইডলাইন ও কার্যপ্রণালী প্রণয়ন করার বিধান যুক্ত হচ্ছে।
বিলে পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান তার কার্যক্রমের জন্য সরাসরি বোর্ড অব গভর্নরসের কাছে দায়ী থাকার কথা বলা হয়েছে।
বিদ্যামান আইনে পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষমতা বোর্ড অব গভর্নসের কাছে রয়েছে। সংশোধিত আইনে এই ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত হবে বলে প্রস্তাব করা হয়েছে।
বিদ্যমান আইনের সাংগঠনিক কাঠামো অনুমোদনের ক্ষমতা বোর্ড অব গভর্নরসের হাতে রয়েছে। এটি পরিবর্তন করে সরকারের হাতে দেয়ার কথা বলা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, পিপিপি কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ ‘স্বাধীন’ হওয়ার বিষয়টি বাদ দেয়া; বোর্ড অব গভর্নরসের সভার সংখ্যা পুনর্র্নিধারণ; গাইডলাইনের পাশাপাশি কার্যাপ্রণালী প্রণয়ন অ্ন্তর্ভুক্তকরণ; প্রধান নির্বাহী কর্মকর্তার নিযুক্তি ও চাকরির শর্তাবলী বোর্ড অব গভর্নরসের পরিবর্তে সরকার কর্তৃক স্থিরকৃত হওয়া, চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠন কর্তৃক প্রকল্প কোম্পানিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, আইনের ব্যাখ্যা প্রদানের বিষয়টি বোর্ড অব গভর্নরসের পরিবর্তে সরকারের ওপর ন্যস্ত করা ও প্রবিধান প্রণয়নে সরকারের পুর্বানুমোদন গ্রহণের জন্য আইনটি সংশোধনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৮   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ