যারা মানুষ পুড়িয়ে মারে, তারা জনগণের সেবক হতে পারে না : বাহাউদ্দিন নাছিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা মানুষ পুড়িয়ে মারে, তারা জনগণের সেবক হতে পারে না : বাহাউদ্দিন নাছিম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



যারা মানুষ পুড়িয়ে মারে, তারা জনগণের সেবক হতে পারে না : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তার কখনই জনগণের সেবক হতে পারে না।
আজ বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে বিশ^াস করে না, এটার একটাই কারণ, সেটা হলো-জনগণের প্রতি তাদের কোন আস্থাই নেই। জনগণ বিএনপিকে বিশ^াস করে না।
তিনি বলেন, হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন, দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি কেবল চোর নয়, শীর্ষ চোর। কেবল দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ।
বাহাউদ্দিন নাছিম বলেন, যেকোন মূল্যেই হোক এই দেশের মাটিতে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড হতে দেয়া হবে না। এখানে কোন জঙ্গিবাদের ঠাঁই নেই। বাংলার মাটিতে দুর্নীতিবাজদের ঠাঁই নেই। আর কোনদিন সন্ত্রাসী তারেক রহমান, লুটেরা বিএনপি-জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেয়া হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:০২   ৪৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ