অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

প্রথম পাতা » চট্টগ্রাম » অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমার কাছে প্রতিদিন অনেকে হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর মালিক আল্লাহ। আর দেবীদ্বারের মা-বোন ও খালারা আমার সামনে ঢাল হয়ে রাস্তায় নামবেন। এরপর আমার আশপাশের লোকজন আসবে।
এমনকি বিএনপি ও জামায়াতের ভাইয়েরাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।’

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বের) রাত ৮টার দিকে আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে কুমিল্লার দেবীদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটা পক্ষ ক্ষমতার আগেই ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। তারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের আসল রূপ বের হয়ে আসবে।
ক্ষমতা না থাকলে বিনয়ী হয়, আর ক্ষমতা পাইলে বেপরোয়া হয়ে যায়। তারা প্রকৃত ভালো মানুষ না। আগামী নির্বাচন হবে টেন্ডারবাজ, মামলাবাজ, চাঁদাবাজ থেকে বের হয়ে আসার নির্বাচন। আমি কোনো টেন্ডারবাজ ও চাঁদাবাজের ওপর নির্ভর করে নির্বাচন করতে চাই না।

গোমতীর মাটি লুট প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা গোমতীর মাটিখেকো আমি তাদের ইন্ডিয়ার ওই পাড়ে পাঠাব এবং মাটিখেকোরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচে হইলেও আমি তাদের বের করে প্রত্যেকটা পয়সার হিসাব নেব। তারা যদি আমাকে নির্বাচনে হারায়ও, আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করে না, নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে জনতা। যারা গোমতীর মাটি কাটবে তাদের ঘুম আমি হারাম করে ফেলব। এখন কিছু চাঁদাবাজ আমাদের বিরোধিতা করছে তারা বুঝতে পারছে তাদের টেন্ডারবাজির ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, মামলাবাজির ব্যবসা আমরা বন্ধ করে দেব। এ জন্যই তারা এখন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আধিপত্যবাদবিরোধী গণসংযোগ ও প্রচারণা চালান হাসনাত আব্দুল্লাহ।

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৫   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ