ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে বিস্ফোরণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে বিস্ফোরণ
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে বিস্ফোরণ

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া বিমানবন্দরের কাছ থেকে শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি।

আঙ্কারা বুধবার কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) তৎপরতা বৃদ্ধির কারণ দেখিয়ে শহরটি থেকে বিমানের জন্যে তাদের আকাশ সীমা বন্ধ করে দিলে সৃষ্ট উত্তেজনার মধ্যেই বিস্ফোরণের খবরটি আসে।

বিমানবন্দরের নিরাপত্তা সেবার এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল চারটার কিছু পরে সুলাইমানিয়া বিমানবন্দরের দেয়াল ঘেঁষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুন ধরে গেছে।

বিমান চলাচল ব্যাহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কুর্দিস্তান অঞ্চলের ডেপুটি প্রধানমন্ত্রীসহ স্থানীয় কর্মকর্তারা একে ‘হামলা’ হিসেবে উল্লেখ করেন।

সুলাইমানিয়া প্রাদেশিক গভর্ণর হাভাল আবু বকর এক বিবৃতিতে বলেছেন, বিমান থেকে ছোঁড়া বোমার কারনে এ বিস্ফোরণ ঘটেছে।

তুরস্ক বুধবার বলেছে, সুলাইমানিয়ার সঙ্গে বিমান যোগাযোগ পুনর্বিবেচনার আগে ৩ জুলাই পর্যন্ত আকাশ সীমা বন্ধ থাকবে।

তবে আবু বাকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সুলাইমানিয়া ও এর বিমানবন্দর নিরাপদ।

উল্লেখ্য তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:১৯   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ