বায়ুদূষণের দায়ে ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বায়ুদূষণের দায়ে ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা
রবিবার, ৯ এপ্রিল ২০২৩



বায়ুদূষণের দায়ে ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন ও ৬টি ইটভাটা হতে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বায়ুদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি ইটভাটা হতে মোট ১০ লাখ টাকা এবং চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ৪টি ইটভাটা হতে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭ টি যানবাহন হতে মোট ২১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক পরিচালিত বায়দূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৯   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ