রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্কুলছাত্রী দগ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্কুলছাত্রী দগ্ধ
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্কুলছাত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমে গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে শনির আখড়ার ১ নম্বর রোডের ১৩৩৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় মৌমিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মৌমিতা স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

মৌমিতার মা জাকিয়া আক্তার লিপি জানান, তারা শনির আখড়ার ওই বাসাটিতে ভাড়া থাকেন। তিনি গৃহিণী আর মৌমিতার বাবা জাকির হোসেন লস্কর মুরগি ব্যবসায়ী। রাতে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে বাথরুমের সামনে গিয়ে দেখেন মৌমিতার শরীরের জামাকাপড়ে আগুন জ্বলছে।
সঙ্গে সঙ্গে তিনি পানি ঢেলে শরীরের আগুন নেভান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে বাথরুমের আগুন নেভান। এ ঘটনায় রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

তিনি জানান, বাথরুমে যাওয়ার পর লাইট চালু করতে গেলে সেখানে শর্টসার্কিট হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। তাদের ধারণা, বাথরুমে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, স্কুলছাত্রীর শরীরে প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১১:১১:৪৬   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ