নিম্ন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি, বদলি ১৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিম্ন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি, বদলি ১৭
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



নিম্ন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি, বদলি ১৭

অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। একই সঙ্গে জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) আজ বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

গত ৬ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা পদোন্নতি ও বদলি সংক্রান্ত আলাদা আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের ১৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের আজ বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ বা সম পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে কর্মরত থাকবেন তারা। বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫২:২০   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের
সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না: তারেক রহমান
প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির
শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াস উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ