রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১২ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫ হাজার ২৭ পিস ইয়াবা, ৩৩ কেজি ৯৭০ গ্রাম গাঁজা, ৪৩৫ গ্রাম (২২৬ পুরিয়া) হেরোইন ছাড়াও ৫৭৫ বোতল ফেনসিডিলসহ ২০ দশমিক ৭৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪৪টি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৪৮   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ