নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ৩ পথচারী গুলিবিদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ৩ পথচারী গুলিবিদ্ধ
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ৩ পথচারী গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে যুবকরা ঘটনাস্থলের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন।

গুলিবিদ্ধরা হলেন- মো. সানি (১৭), সম্রাট পারভেজ (২১) ও মো. রুমান (১৮)।

আহতদের দাবি, তারা চনপাড়ায় থাকেন। সকালে স্থানীয় জয়নাল গ্রুপ আর শমসের-শাহবুদ্দিন-রায়হান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। তারা সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সম্রাট ও রুমান পায়ে গুলিবিদ্ধ হয়েছে; আর সানি শরীরের সংবেদনশীল অংশে। সানির অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকার। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১৬   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ