বিশ্বে করোনায় আরও ৪৬৯ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৪৬৯ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় আরও ৪৬৯ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৩৮২ জন। সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৯০০ জন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪১৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন এবং মারা গেছেন ৮২ জন। ভারতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৩৬ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ২২ জন। রশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৩৮ জন।

একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১৮৭ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৯৪৪ জন এবং মারা গেছেন ১৪ জন। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ১২ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ২৬৭ জন এবং মারা গেছেন ১৫ জন। ত্রিনিদাদ ও টোবাগো আক্রান্ত হয়েছে ১০০ জন এবং মারা গেছেন ৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৭৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৩৯ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৭৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:৫৫:১১   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ