ঢাকার বাতাস আজ সহনীয়, ভয়ংকর অবস্থা বেইজিংয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার বাতাস আজ সহনীয়, ভয়ংকর অবস্থা বেইজিংয়ে
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



ঢাকার বাতাস আজ সহনীয়, ভয়ংকর অবস্থা বেইজিংয়ে

বিশ্বের দূষিত দেশের তালিকায় কয়েক ধাপ নিচে নেমেছে রাজধানী ঢাকা। সেই সঙ্গে বেড়েছে ঢাকার বাতাসের মান। তবে সবচেয়ে ভয়ংকর অবস্থা রয়েছে চীনে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৫৩৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চীনের বেইজিং। এ স্কোর চীনের বাতাসের মানকে ‘বিপজ্জনক’ বলে নির্দেশ করছে।

অন্যদিকে টানা কয়েকদিন ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর থাকলে আজ সেটির উন্নতি হয়েছে। একিউআই-এ ১৩৬ স্কোর নিয়ে ১৪ নম্বরে নেমে এসেছে ঢাকা। এ স্কোর ঢাকার বাতাসের মানকে ‘সহনীয়’ বলে নির্দেশ করছে। যেখানে বুধবারেও যেখানে ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর।

তালিকায় দেখা গেছে, থাইলান্ডের চিয়াং মাই ও চীনের সেনইয়াংয়ের বায়ু রয়েছে খুবই অস্বাস্থ্যকর। এ ছাড়া ভারতের দিল্লি ও কলকাতা, নেপালের কাঠমান্ডু, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়ানগোন, চীনের উহান ও হাংঝু এবং কাতারের দোহার বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশ সময়: ১১:০১:৪৬   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ