দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : হুইপ ইকবালুর রহিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : হুইপ ইকবালুর রহিম
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি উৎসবে অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা দিয়ে আসছেন। যাতে করে তারা উৎসবকে আনন্দের সাথে পালন করতে পারে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলার ৬৮ হাজার ৮৮৭ টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জিস সোহেল, সাধারণ সম্পাদক মো. কাসেম আলী, সদর ওসি মো. তানভীরুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন অসহায় মানুষেরা কোন সহযোগিতায় পায়নি। বরং তারা লুটপাট করেছে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন দেশের মানুষের কোনো কষ্ট হতে দেবেন না।
তিনি আরও বলেন, করোনার মহামারিতে বিশ্ব যখন হোচট খেয়েছে, তখন বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকে নি। শেখ হাসিনার নির্দেশনায় ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে খাদ্য। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে বাংলাদেশে কোন সংকট নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে। দেশের একটি মানুষও ঠিকানাবিহীন, ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
হুইপ আরও বলেন, দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার পরীক্ষা ও ভ্যাকসিন দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক উন্নত দেশও এটা করতে পারেনি।
একই দিন দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর ৪৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপসচিব মোরার্জি দেশাই বর্মন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান সহকারি মো. আরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:০১:৫২   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ