বাংলা নববর্ষে স্থানীয় সরকার মন্ত্রীর শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা নববর্ষে স্থানীয় সরকার মন্ত্রীর শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



বাংলা নববর্ষে স্থানীয় সরকার মন্ত্রীর শুভেচ্ছা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, ১৪৩০ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশ ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

পহেলা বৈশাখকে বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমগ্র জাতি এদিন জেগে ওঠে নবপ্রাণে, নব-অঙ্গীকারে।

মোঃ তাজুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়িত ঐতিহ্য। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে।

পহেলা বৈশাখে বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে সুন্দর আগামী নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান মন্ত্রী।

তিনি বলেন, নতুন প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতি হিসাবে এগিয়ে যাবো– এবারের বাংলা নববর্ষে এ হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৫   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ